Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার গুজরাতের বন্দরে ভিড়ল তেলবাহী ট্যাঙ্কার ‘জগ লড়কি’

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সহ আরও একটি জাহাজ ভারতে পৌঁছাল। এই নিয়ে টানা তিনদিন ৩টি ট্যাঙ্কার ভিড়ল গুজরাতের বন্দরে।

এবার গুজরাতের বন্দরে ভিড়ল  তেলবাহী ট্যাঙ্কার ‘জগ লড়কি’
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সহ আরও একটি জাহাজ ভারতে পৌঁছাল। এই নিয়ে টানা তিনদিন ৩টি ট্যাঙ্কার ভিড়ল গুজরাতের বন্দরে। বুধবার ‘জগ লড়কি’ নামে ভেসেলটি এসেছে গুজরাতের মুন্দ্রা বন্দরে। ভারতীয় পতাকাবাহী এই জাহাজে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে প্রায় ৮০ হাজার ৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল এসেছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ঠিক একদিন আগে মঙ্গলবার গুজরাতের ভাদিনার বন্দরে পৌঁছেছিল এলপিজি ক্যারিয়ার ‘নন্দাদেবী’। হরমুজ প্রণালী পেরিয়ে আসা এই জাহাজে ৪৬ হাজার ৫০০ মেট্রিক টন এলপিজি ছিল। সোমবার মুন্দ্রা বন্দরে এসেছিল ‘শিবালিক’ নামে প্রথম জাহাজটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ