Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

তেলবাহী ট্যাঙ্কার ঘুরল চীনের দিকে

মার্কিন নিষেধাজ্ঞার আবহে সাত বছর পর দেশে ঢুকছে ইরানের অপরিশোধিত তেল। কথা ছিল, আজ ৪ এপ্রিল গুজরাতের বাদিনারে নোঙর করবে ট্যাঙ্কারটি।

তেলবাহী ট্যাঙ্কার  ঘুরল চীনের দিকে
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন নিষেধাজ্ঞার আবহে সাত বছর পর দেশে ঢুকছে ইরানের অপরিশোধিত তেল। কথা ছিল, আজ ৪ এপ্রিল গুজরাতের বাদিনারে নোঙর করবে ট্যাঙ্কারটি। এনিয়ে জাহাজ মন্ত্রকের কাছে কোনো তথ্য না থাকলেও দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছিল। কিন্তু মাঝপথেই অভিমুখ বদলে ট্যাঙ্কারটি এবার চীনের দিকে রওনা দিয়েছে। শুক্রবার এমনই খবর মিলেছে। প্রায় ৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে বাদিনারের দিকেই আসছিল ট্যাঙ্কার পিং শুন। কিন্তু আচমকাই গতিপথ বদলে এবার তা চীনের দিকে এগতে শুরু করেছে। সূত্রে খবর, লেনদেন সংক্রান্ত কারণে এই দিক পরিবর্তন। তবে এখনও সম্পূর্ণ কারণ স্পষ্ট নয়। জাহাজ মন্ত্রকের তরফে এনিয়ে কোনো বিবৃতিও মেলেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ