Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শপথ ইস্যু: আইনজীবীদের চিঠি দিয়ে আহ্বান প্রধান বিচারপতির

দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মার কলকাতা হাইকোর্টে বদলি নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে একযোগে বিচারপতি শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন।

শপথ ইস্যু: আইনজীবীদের চিঠি  দিয়ে আহ্বান প্রধান বিচারপতির
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মার কলকাতা হাইকোর্টে বদলি নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে একযোগে বিচারপতি শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন। সেই আবহে এবার আইনজীবী সংগঠনগুলিকে পাল্টা চিঠি দিয়ে বিচারপতি শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আইনজীবীদের অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি স্বয়ং। চিঠিতে তিনি লিখেছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’

Advertisement

বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজের সর্বস্তরের যেকোনও মানুষকে স্বাগত জানানোর পরম্পরার উল্লেখ করে প্রধান বিচারপতি শিবজ্ঞানম চিঠিতে লিখেছেন, ‘এমন ভালোবাসা, আতিথেয়তা এবং স্নেহ প্রাপ্তির অনুভূতির শরিক আমি নিজেও। এই হাইকোর্ট দেশের প্রাচীনতম চার্টার্ড হাইকোর্ট। যেখানে সর্বদাই অন্য হাইকোর্ট থেকে আসা বিচারপতিদের স্বাগত জানানো হয়েছে। পরিবর্তে তাঁরাও এখানকারই একজন হয়ে উঠেছেন। এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই এই প্রতিষ্ঠানকে গর্বিত করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’ 
প্রধান বিচরপতির আহ্বানে সাড়া দিয়ে বিচারপতি শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে আইনজীবীরা যোগদান করেন কি না, এখন সেটাই দেখার।

সম্পর্কিত সংবাদ