Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন সংস্থায় সাইবার হানা, ক্রিপ্টো লুটের ছক উত্তর কোরিয়ার

আমেরিকার সংস্থায় সাইবার হানা। উদ্দেশ্য ক্রিপ্টো কারেন্সি লুট করা। সম্প্রতি উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।

মার্কিন সংস্থায় সাইবার হানা, ক্রিপ্টো লুটের ছক উত্তর কোরিয়ার
  • ৪ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার সংস্থায় সাইবার হানা। উদ্দেশ্য ক্রিপ্টো কারেন্সি লুট করা। সম্প্রতি উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। সমস্যার মূলে ‘অ্যাক্সিয়স’ নামে একটি ওপেন-সোর্স সফটওয়্যার। আমেরিকার বিভিন্ন সংস্থা এই সফটওয়্যার ব্যবহার করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, হ্যাকাররা কোনোভাবে ‘অ্যাক্সিয়সের’ পরিচালনাকারী এক সফটওয়্যার ডেভেলপারের অ্যাকাউন্ট নিজেদের কবজায় আনে। তারপর সফটওয়্যার ব্যবহারকারীদের নতুন আপডেট পাঠাতে থাকে। এটিই ছিল ফাঁদ। নতুন আপডেট ছিল ভাইরাস-ম্যালওয়ারে ভর্তি। প্রায় ৩ ঘণ্টা ধরে এই কুকর্ম চালায় তারা। ওই সময় যেসব সংস্থা ‘অ্যাক্সিয়স’ ডাউনলোড করেছে বা আপডেট করেছে, তাদের সিস্টেমেই ঢুকেছে ম্যালওয়ার। গুগলের সাইবার ইন্টালিজেন্স ফার্ম ম্যান্ডিয়েন্টের দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকেই সাইবার হানা চালিয়েছে হ্যাকাররা। এটিকে ‘সাপ্লাই চেইন’ আক্রমণ হিসাবে চিহ্নিত করেছে তারা। যার উদ্দেশ্য ছিল, ক্রিপ্টো কারেন্সি লুট করা। আমেরিকার সংস্থাগুলি থেকে এই ক্রিপ্টো লুট করে উত্তর কোরিয়ার তহবিল সমৃদ্ধ করাই হ্যাকারদের লক্ষ্য ছিল, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ