Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এনার্জি লকডাউনের পরিকল্পনা নেই: পেট্রোলিয়াম মন্ত্রী

এবার কি দেশজুড়ে এনার্জি-লকডাউন? জ্বালানি সংকটের আবহে গত কয়েকদিন ধরে এমনই জল্পনা ছড়িয়েছে গোটা দেশজুড়ে। এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের উপর শুল্কও কমিয়েছে কেন্দ্র।

এনার্জি লকডাউনের পরিকল্পনা নেই: পেট্রোলিয়াম মন্ত্রী
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এবার কি দেশজুড়ে এনার্জি-লকডাউন? জ্বালানি সংকটের আবহে গত কয়েকদিন ধরে এমনই জল্পনা ছড়িয়েছে গোটা দেশজুড়ে। এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের উপর শুল্কও কমিয়েছে কেন্দ্র। তাতেই বিভ্রান্তি আরও বেড়েছে। যদিও শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী লকডাউন সংক্রান্ত যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, লকডাউন জারির কোনো পরিকল্পনা সরকারের নেই। কোনো বিধিনিষেধ জারি হলে তা দেশবাসীকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তিনি লিখেছেন, ‘লকডাউন জারি করা নিয়ে যে গুজব ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা নেই। প্যানিক করবার কোনো কারণ নেই। আমাদের শান্ত, দায়িত্ববান ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ