Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রণতরী পাঠানোর প্রয়োজন নেই! স্টারমারকে তোপ ডোনাল্ড ট্রাম্পের

ইরানের সঙ্গে  যুদ্ধে জিততে ব্রিটেনের প্রয়োজন নেই। শনিবার এই ভাষাতেই নিজের সামরিক ‘বন্ধু’কে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রণতরী পাঠানোর প্রয়োজন নেই! স্টারমারকে তোপ ডোনাল্ড ট্রাম্পের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানের সঙ্গে  যুদ্ধে জিততে ব্রিটেনের প্রয়োজন নেই। শনিবার এই ভাষাতেই নিজের সামরিক ‘বন্ধু’কে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমাদের এক সময়ের মহান মিত্র ব্রিটেন। সম্ভবত সবথেকে বড়ো। অবশেষে তারা পশ্চিম এশিয়ায় দু’টি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার। এখন আমাদের এগুলোর আর প্রয়োজন নেই। তবে আমরা মনে রাখব। আমরা জেতার পর যারা যুদ্ধে যোগদান করে তাদের কোনো দরকার নেই।’

Advertisement

ইরানে হামলা চালানোর সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি লন্ডন। ডাউনিং স্ট্রিটের এই পদক্ষেপে বেজায় চটে যান ট্রাম্প। বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ট্রাম্পের অভিযোগ, দু’দেশের ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ‘ধ্বংস’ করছেন স্টারমার। পরে অবশ্য ট্রাম্পকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় লন্ডন। এরইমধ্যে শনিবার একটি বিবৃতি প্রকাশ করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে, যুদ্ধবিমানবাহী রণতরী ‘প্রিন্স অব ওয়েলস’কে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে পশ্চিম এশিয়ায় রণতরী মোতায়েন করা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্পর্কিত সংবাদ