Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আর্থিক লেনদেনে এপ্রিল থেকে রাজ্যে চালু নয়া ব্যবস্থা

রাজ্য সরকারের আর্থিক লেনদেন ব্যবস্থা আরও উন্নত করতে এপ্রিল থেকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম-৩ চালু করেছে রাজ্য।

আর্থিক লেনদেনে এপ্রিল থেকে রাজ্যে চালু নয়া ব্যবস্থা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের আর্থিক লেনদেন ব্যবস্থা আরও উন্নত করতে এপ্রিল থেকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম-৩ চালু করেছে রাজ্য। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর সরকারিভাবে খরচে স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা চালু হয়। সব খরচ অর্থদপ্তরের আইএফএমএস পোর্টালের মাধ্যমে করা শুরু হয়। পর্যায়ক্রমে   আ‌‌ইএফএমএস পোর্টালকে ‘আপগ্রেড’ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আইএফএমএস-৩ চালু করা হয়েছে বলে খবর। পর্যায়ক্রমে আইএফএমএস-৩ কার্যকর করা হবে বলে জানিয়েছে অর্থদপ্তর। আপাতত কোন কোন ক্ষেত্রে নতুন ব্যবস্থাটি প্রয়োগ করা হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, কেনাকাটা, পরিষেবা আউটসোর্সিং, প্রশিক্ষণ, পুলিসের পোশাক সহ বেশ কিছু ক্ষেত্রে এই ব্যবস্থা চালু হবে বলে জানা গিয়েছে। নয়া ব্যবস্থা কার্যকর করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মী-আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে অর্থদপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ