Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অরুণাচলে খোঁজ মিলল নতুন প্রজাতির প্রজাপতির, নামকরণ করা হল জুবিন গর্গের নামে

মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ৬টি মাস। কিন্তু মানুষের ভালবাসা তাঁর জন্য একবিন্দু কমেনি। শিল্পীর নাম জুবিন গর্গ। এবার বিরল প্রজাতির প্রজাপতির নামকরণ করা হল তার নামেই।

অরুণাচলে খোঁজ মিলল নতুন প্রজাতির প্রজাপতির, নামকরণ করা হল জুবিন গর্গের নামে
  • ২৯ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

গুয়াহাটি, ২৯ মার্চ: মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ৬টি মাস। কিন্তু মানুষের ভালবাসা তাঁর জন্য একবিন্দু কমেনি। শিল্পীর নাম জুবিন গর্গ। এবার বিরল প্রজাতির প্রজাপতির নামকরণ করা হল তার নামেই। অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হয়েছে নতুন এই প্রজাতির প্রজাপতির। যেটি দেখতে অপূর্ব সুন্দর। অরুণাচলের ঘন অরণ্যে এটিকে দেখতে পাওয়া যায়। তারই নামকরণ করা হল প্রয়াত গায়ক জুবিনের নামে। বাসারের বনাঞ্চলে গবেষণার সময় এই নতুন প্রজাতিটির সন্ধান পান রোশন উপাধ্যায় এবং কালেশ সদাশিভান নামের দু’জন। গবেষণায় জানা যায়, এটি একেবারেই নতুন প্রজাতির প্রজাপতি। তার ডানায় অলিভ-বাদামি রঙের উপর সাদা নকশা এবং হালকা উজ্জ্বল আভা দেখতে পাওয়া যায়। এটি মূলত ৭০০ মিটার উচ্চতায় অবস্থিত চিরসবুজ বনভূমির ছায়াযুক্ত জায়গায় দেখা যায়। গাছের রসই এর খাদ্য।

Advertisement

বিজ্ঞানীরা জানান, এটি ইউথালিয়া গোষ্ঠীর একটি প্রজাতি। এরপরই এই বিশেষ প্রজাতির প্রজাপতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়, ইউথালিয়া জুবিনগর্গি। মানুষের স্মৃতিতে যাতে চিরকাল তিনি রঙিন হয়ে থাকেন তারজন্যই এই অভিনব উদ্যোগ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের জীববৈচিত্র্যকে যেমন সকলের সামনে তুলে ধরা হয়েছে তেমনই জনপ্রিয় গায়কের স্মৃতির উদ্দেশ্যেও সম্মান জানানো হয়েছে। এর আগে মানস জাতীয় উদ্যানে পাওয়া গিয়েছিল নতুন প্রজাতির একটি গাছ। সেই গাছের নামকরণও করা হয়েছিল জুবিনের নামেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ