Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য নতুন নিয়মেই বাড়ছে বিভ্রান্তি

ওয়েটিং লিস্টে থাকা রেল যাত্রীরা ট্রেনের এসি কোচ বা স্লিপার কামরায় চড়তে পারবেন না। তবে শর্তসাপেক্ষে ট্রেনের জেনারেল কোচে উঠতে পারবেন।

ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য নতুন নিয়মেই বাড়ছে বিভ্রান্তি
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়েটিং লিস্টে থাকা রেল যাত্রীরা ট্রেনের এসি কোচ বা স্লিপার কামরায় চড়তে পারবেন না। তবে শর্তসাপেক্ষে ট্রেনের জেনারেল কোচে উঠতে পারবেন। গত ১ মে থেকে এই নিয়ম চালু করেছে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)। কিন্তু রেলের এই নয়া নিয়মকে কেন্দ্র করে বিভ্রান্তি বাড়ছে যাত্রীদের মধ্যে। প্রশ্ন উঠছে, এই সার্বিক ব্যবস্থার মধ্যে নতুন নিয়ম কোথায়? পরিবর্তন কোথায় করা হয়েছে? আর যদি কোনও সংশোধন না থাকে, তাহলে নতুন করে এই নিয়ম চালু হয়েছে, এই দাবির অর্থ কী? 

Advertisement

এই বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে কোনও ব্যাখ্যা রেলমন্ত্রক বা আইআরসিটিসির পক্ষ থেকে দেওয়া হয়নি। ইতিপূর্বে রেলের যে নিয়ম ছিল, সেই অনুসারে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারতেন না। তাঁদের টিকিট স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যেত। পুরো টাকাই রিফান্ড পেয়ে যেতেন তাঁরা। তবে একই পিএনআরে কাটা একাধিক টিকিটের কোনওটি যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে ওই যাত্রী চাইলে বাকি কনফার্মড যাত্রীদের সঙ্গে আসন ভাগাভাগি করে যেতে পারতেন। অথবা ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পিএনআরের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট বাতিল করতে হতো। সেইমতো রিফান্ডও পেতেন তাঁরা। অসংরক্ষিত কামরার টিকিট কেটে জেনারেল কোচেও ভ্রমণ করতে পারতেন তাঁরা। সেক্ষেত্রে নতুন নিয়মে রেল কোথায় পরিবর্তন করেছে, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ মহল।
এদিকে, আইআরসিটিসি জানিয়েছে, ওয়েটিং লিস্টে থাকা কোনও যাত্রী ধরা পড়লে স্লিপার ক্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা এবং এসি ক্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৪০ টাকা জরিমানা দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ