Bartaman Logo
৯ জুন, ২০২৬

লালকেল্লা মিউজিয়াম থেকে উধাও হয়নি নেতাজির টুপি, অভিযোগ খারিজ করে দিল এএসআই

দিল্লির লালকেল্লা মিউজিয়াম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত একটি টুপি উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে এই এবিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বয়ং নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু।

লালকেল্লা মিউজিয়াম থেকে উধাও হয়নি নেতাজির টুপি, অভিযোগ খারিজ করে দিল এএসআই
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মিউজিয়াম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত একটি টুপি উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে এই এবিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বয়ং নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। যদিও তাঁর সেই আশঙ্কা উড়িয়ে শুক্রবার ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) জানিয়েছে, মহান স্বাধীনতা সংগ্রামীর সেই ঐতিহাসিক টুপি খোয়া যায়নি। সেটি নিরাপদ স্থানেই রাখা আছে।

Advertisement

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে লেখা ওই এক্স পোস্টে চন্দ্রকুমার বসুর অভিযোগ ছিল, আপনার হয়ত মনে আছে, নেতাজির ওই টুপিটি আপনার হাতে তুলে দেওয়া হয়েছিল। ২০২৯ সালের ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর দিন আপনি ব্যক্তিগতভাবে সেটি লালকেল্লার নেতাজি মিউজিয়ামে উৎসর্গ করেছিলেন। কিন্তু সম্প্রতি ওপিএন-এর এক সদস্য সেখানে গিয়ে দেখেন নেতাজির টুপি যে ডিসপ্লেতে রাখা ছিল, সেটি ফাঁকা।
চন্দ্রকুমার বসুর পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের মতো এবার নেতাজির টুপিও উধাও হয়ে গেল? জল্পনা তুঙ্গে ওঠায় এদিন তড়িঘড়ি মাঠে নামে এএসআই। এক্স বিবৃতিতে তারা জানিয়েছে, নেতাজির ওই টুপি একটি প্রদর্শনী উপলক্ষ্যে সাময়িকভাবে পোস্ট ব্লেয়ারে (বর্তমানে শ্রী বিজয়পুরম) নিয়ে যাওয়া হয়েছিল। পরাক্রম দিবস উদযাপনের জন্য সেখানে চলতি বছরের ১৯-২৫ জানুয়ারি টুপিটি প্রদর্শন করা হয়েছিল। সেটি দিল্লিতে ফিরিয়ে আনার পর ডিসপ্লের লকে কিছু সমস্যা দেখা যায়। সেকারণে নেতাজির টুপি নিরাপদ স্থানে রাখা হয়েছিল। লকটি মেরামতির পর টুপি ফের ডিসপ্লের মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। এসএসআইয়ের তরফে সেই ছবিও পোস্ট করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ