Bartaman Logo
৯ জুন, ২০২৬

নেতাজি জাতীয় পুত্র! শুনেই বিচারপতিরা বললেন, আদালতে ঢোকা বন্ধ করব

নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজই সবার আগে ভারতের স্বাধীনতা অর্জন করেছিল বলেই দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে পত্রপাঠ তা খারিজ করে দিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

নেতাজি জাতীয় পুত্র! শুনেই বিচারপতিরা বললেন, আদালতে ঢোকা বন্ধ করব
  • ২১ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজই সবার আগে ভারতের স্বাধীনতা অর্জন করেছিল বলেই দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে পত্রপাঠ তা খারিজ করে দিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। আবেদনকারী পিনাকপানি মোহান্তির আরও দাবি ছিল, নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা হোক। সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো হোক জাতীয় পুত্র বলে। ১৯৪৩ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল আজাদ হিন্দ বাহিনীর। সেইদিনটিকেও জাতীয় ছুটির দিন করা হোক। 

Advertisement

কিন্তু জনস্বার্থ মামলার নামে উল্লেখিত এই আবেদন শুনেই তা খারিজ করে দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। দেশের প্রধান বিচারপতি বলেন, এভাবে জনস্বার্থের নামে ব্যক্তিগত প্রচার পেতে চাইছেন? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে পাবলিসিটি ইস্টারেস্ট লিটিগেশন? ডিসমিশ। একইসঙ্গে আবেদনকারীকে সতর্ক করে প্রধান বিচারপতি এও বলেন, এভাবে মামলা করলে সুপ্রিম কোর্টে ঢোকাই বন্ধ করে দেব। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকেও নির্দেশ দেন, এই ব্যক্তি কোনো জনস্বার্থ মামলা করলে তা যেন গ্রহণ না করা হয়। 

সম্পর্কিত সংবাদ