Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন সপ্তাহে প্রায় ২ হাজার টোটো ভেরিফিকেশন ময়নাগুড়িতে

তিন সপ্তাহে প্রায় ২ হাজার টোটো ভেরিফিকেশন ময়নাগুড়িতে
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ১৩ মার্চ থেকে ময়নাগুড়িতে শুরু হয়েছে টোটোর ভেরিফিকেশন। এপ্রিলের ২ তারিখ পর্যন্ত ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগে ১৩২৯ জন টোটোচালক টোটো ভেরিফিকেশন করেছেন। পাশাপাশি হাইওয়ে ট্রাফিক বিভাগে এসে ৫৫০ জন টোটোচালক তাঁদের টোটো ভেরিফিকেশন করিয়ে গিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টোটো ভেরিফিকেশন করতেই হবে। টোটোর সামনে চালককে দাঁড় করিয়ে ছবি তুলে নির্দিষ্ট সফ্টওয়ারে ডেটাব্যাঙ্ক করা হচ্ছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, যাঁরা এখনও পর্যন্ত তাঁদের টোটো ভেরিফিকেশন করেননি তাঁদের অবিলম্বে ভেরিফিকেশন করে নিতে হবে। টোটোচালকদের আধার কার্ড এবং ভোটের কার্ডের ফটোকপি আনতে হবে। টোটো সঙ্গে নিয়ে আসতে হবে। টোটোর সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হবে। পরবর্তীতে ভেরিফিকেশন ফর্ম পূরণ করে দেওয়া হবে। দু’টি মোবাইল নম্বর নিয়ে আসতে হবে। নির্দিষ্ট সফ্টওয়ারে সবটা নথিভুক্ত করে নেওয়া হচ্ছে। 
ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, টোটো ভেরিফিকেশন হলে টোটো সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি ময়নাগুড়িতে কত টোটো চলে তার সঠিক সংখ্যা জানা যাবে। টোটো নিয়ে কেউ কোনও অসাধু কাজ করলে আমরা সহজেই ধরতে পারব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ