Bartaman Logo
৯ জুন, ২০২৬

ডিগ্রিও দেবে এনসিইআরটি

শুধুই পাঠ্যসূচি তৈরি কিংবা পাঠ্য পুস্তক ছাপানো নয়। এবার স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেটের মতো ডিগ্রিও দিতে পারবে এনসিইআরটি।

ডিগ্রিও দেবে এনসিইআরটি
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুই পাঠ্যসূচি তৈরি কিংবা পাঠ্য পুস্তক ছাপানো নয়। এবার স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেটের মতো ডিগ্রিও দিতে পারবে এনসিইআরটি। এই সংস্থাকে এবার ‘ডিমড টু বি ইউনিভার্সিটি’ ঘোষণা করল শিক্ষামন্ত্রক। অর্থাৎ, একটি শিক্ষাগত প্রতিষ্ঠান, যাকে কেন্দ্র বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় হিসাবে। জানা যাচ্ছে, কয়েক বছর আগেই এব্যাপারে শিক্ষামন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে নির্দিষ্ট মর্মে আবেদন জানিয়েছিল এনসিইআরটি। এসংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর এব্যাপারে শিক্ষামন্ত্রকের কাছে বেশ কিছু পরামর্শ সমেত আবেদন অনুমোদন সম্পর্কিত চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তা বিবেচনার পরেই এবিষয়ে চূড়ান্ত অনুমতি দিয়েছে শিক্ষামন্ত্রক। এনসিইআরটি এবং তার আওতায় থাকা ছ’টি আঞ্চলিক কেন্দ্রর জন্যই ওই অনুমতি দেওয়া হয়েছে। পাঁচটি রিজিওনাল ইনস্টিটিউটস অব এডুকেশন রয়েছে আজমির, ভোপাল, ভুবনেশ্বর, মাইসুরু এবং শিলংয়ে। পাশাপাশি ভোপালের পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অব ভোকেশনাল এডুকেশনও এর আওতায় থাকবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, এনসিইআরটিকে ‘ডি নোভো’ ক্যাটিগরিভুক্ত করা হয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলিতে হয় না, পড়াশোনা সংক্রান্ত এমন স্পেশাল কোনো বিষয় নিয়ে চর্চার জন্য তালিকাভুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ‘ডি নোভো’ ক্যাটিগরিতে রাখা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ