Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের ছবিতে নয়নতারা

‘ব্যাটল অব গলওয়ান’ ছবির পর বিগ বাজেট অ্যাকশন ছবিতে কাজ করতে চলেছেন সলমন খান। দিল রাজু প্রযোজিত এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।

সলমনের ছবিতে নয়নতারা
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ব্যাটল অব গলওয়ান’ ছবির পর বিগ বাজেট অ্যাকশন ছবিতে কাজ করতে চলেছেন সলমন খান। দিল রাজু প্রযোজিত এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। ইতিমধ্যে কাস্টিংয়ে যোগ দিয়েছেন নায়িকা। বংশী পাদিয়াপল্লি পরিচালিত ছবির চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। তা শেষ হলেই শুরু হবে শ্যুটিং। সলমন অভিনীত ‘ব্যাটল...’ ছবিটি মুক্তি পাবে চলতি বছর আগস্ট মাসে। শোনা যাচ্ছে, তারপরই নাকি নতুন ছবির কাজ শুরু করবেন অভিনেতা। নির্মাতাদের পরিকল্পনা, প্যান ইন্ডিয়ান এই ছবিতে বলিউড ও দক্ষিণ থেকে একাধিক অভিনেতা, অভিনেত্রী কাজ করবেন এই ছবিতে। নয়নতারা ছাড়াও আর কারা যোগ দেন, নতুন ছবিতে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ