Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের কেঁপে উঠল মায়ানমার

কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা জারি রয়েছে।

ফের কেঁপে উঠল মায়ানমার
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নেপি দ: কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা জারি রয়েছে। এরইমাঝে রবিবার সকালে মধ্য মায়ানামারের মেইকটিলা শহরের কাছে ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। ২৮ মার্চের ভূমিকম্পের পর থেকে এখানে শতাধিক আফটারশক দেখা গিয়েছে। তাদের মধ্যে এদিনের কম্পন বেশ জোরালো ছিল। তবে এপর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

মায়ানমার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। এক স্থানীয় বাসিন্দাদের কথায়, কম্পন বেশ জোরালো ছিল। আতঙ্কে মানুষজন বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রসঙ্গত, মায়ানমারে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে তিনদিনের (থিংইয়ান) ছুটি শুরু হয়েছে। রবিবার ছিল তার প্রথমদিন। আর তারমধ্যে সকাল সকাল এমন ভূমিকম্পের জেরে ফের আতঙ্ক ছড়িয়েছে। গত ২৮ মার্চের ভূমিকম্পে মায়ানমারে এপর্যন্ত ৩ হাজার ৬৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৫ হাজার ১৮ জন। 
এরইমধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মাটি দুলে উঠল তাজিকিস্তানে। এদিন সকাল ৯.৫৪ টা নাগাদ  ভূমিকম্প অনুভূত হয় এই দেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ