Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আসানসোলে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার মুঙ্গেরের অস্ত্র কারবারি

আসানসোলে বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার মুঙ্গেরের অস্ত্র কারবারি
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বিহারের মুঙ্গের অস্ত্র কারখানার এক পাণ্ডাকে পাকড়াও করল বেঙ্গল এসটিএফ টিম। গতকাল, শুক্রবার রাতে আসানসোলের পলাশডিহার কাছে তল্লাশি চালায় এসটিএফ। তখনই ধৃত ফিরদৌস ওরফে লাড্ডুর ব্যাগ থেকে উদ্ধার হয় ৯টি বেআইনি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে ৪টি সেমি অটোমেটিক পিস্তল। ইতিমধ্যেই বিষয়টিতে মামলা রুজু করেছে আসানসোল নর্থ থানা। তদন্তে শুরু করেছে বেঙ্গল এসটিএফ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ