Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ষষ্ঠ আইপিএল ট্রফি জিতবে মুম্বই, প্রতিশ্রুতি রোহিতের

রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে গত পাঁচ বছরে আসেনি ট্রফি। তারমধ্যে শেষ দু’বার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি।

ষষ্ঠ আইপিএল ট্রফি জিতবে মুম্বই, প্রতিশ্রুতি রোহিতের
  • ২৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

মুম্বই: রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে গত পাঁচ বছরে আসেনি ট্রফি। তারমধ্যে শেষ দু’বার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। নতুন মরশুমেও অধিনায়ক হিসেবে হার্দিকের উপরেই আস্থা রেখেছে মুম্বই। তবে ষষ্ঠবার ট্রফি জেতার ঘোষণা এসেছে প্রাক্তন অধিনায়ক রোহিতের মুখে। জিও ওয়ার্ল্ড গার্ডেনে ‘এমআই মিক্স’ নামে এক অনুষ্ঠানে সূর্যকুমার যাদব ও হার্দিকের উপস্থিতিতে সমর্থকদের উদ্দেশ্যে হিটম্যানের প্রতিশ্রুতি, ‘এবার আপনাদের ষষ্ঠ ট্রফি দেব।’ 

Advertisement

রোহিত বলেন, ‘দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রত্যেক বছরের মতো এবারও আপনাদের সমর্থন চাই। এটা আমাদের প্রেরণা। আর তা কাজে লাগিয়ে ষষ্ঠ ট্রফি জেতার চেষ্টা করব আমরা।’ পাশ থেকে একই সুর শোনা যায় সূর্য, হার্দিকের গলাতেও। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সূর্য আবার রসিকতায় মেতে ওঠেন তিলক ভার্মার সঙ্গে। তাঁর কাছে আবদার ছিল, তিলক সম্পর্কে কিছু বলার। জবাবে সূর্য জানান, ‘তিলক ভীষণ বিরক্তিকর ও ঘ্যানঘ্যানে স্বভাবের।’ এটা শুনে তিলক বলে ওঠেন, ‘আগে এটা তো বল যে আমি তিন নম্বরে ব্যাট করতে যাব কিনা?’ সঙ্গে সঙ্গে সূর্যর মজা, ‘জানি না। আইপিএলে তো আর আমি ক্যাপ্টেন নই। আমার মনে হয়, তোর উচিত হার্দিককে জিজ্ঞাসা করা।’
এদিকে, ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে, আইপিএলের গ্রেটেস্ট দল কি মুম্বই? এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলেন, ‘চেন্নাই সুপার কিংস ২০১০ সাল থেকে আইপিএল জিতছে। পরপর দু’বার খেতাব জেতে ওরা। সেটা তার আগে কেউ করেনি। এখন তাদের নামের পাশেও পাঁচটি ট্রফি, যা মুম্বই ইন্ডিয়ান্সের সমান। বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজিটি ২০১৩ সাল থেকে জিততে শুরু করে। প্রত্যেক দু’বছর অন্তর ওরা জিতেছে ট্রফি। ২০১৯ ও ২০২০ সালে পরপর চ্যাম্পিয়নও হয়েছে।’

সম্পর্কিত সংবাদ