Bartaman Logo
৯ জুন, ২০২৬

২ ঘণ্টায় মুম্বই থেকে দুবাই, সমুদ্রের নীচে ট্রেন চালুর ভাবনা

ভারত থেকে দুবাই মাত্র দু’ঘণ্টায়! তাও আবার সমুদ্রের তলা দিয়ে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। কোনও নিছক গল্পকথা কথা নয়।

২ ঘণ্টায় মুম্বই থেকে দুবাই, সমুদ্রের নীচে ট্রেন চালুর ভাবনা
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত থেকে দুবাই মাত্র দু’ঘণ্টায়! তাও আবার সমুদ্রের তলা দিয়ে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। কোনও নিছক গল্পকথা কথা নয়। এমনই ট্রেন পরিষেবা চালু নিয়ে চিন্তাভাবনা চলছে। খরচ থেকে শুরু করে প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ইতিমধ্যে শিরোনামে এসেছে প্রজেক্ট সংক্রান্ত একাধিক ইস্যু। চলছে বিস্তর আলোচনা। সব ঠিক থাকলে কয়েক বছরের মধ্যেই স্বপ্ন পরিণত হবে বাস্তবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই থেকে দুবাই যাবে এই অত্যাধুনিক ট্রেন। গতি থাকবে প্রতি ঘণ্টায় ৬০০ থেকে ১০০০ কিমি। মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভিদ। সমুদ্রের নীচে থাকা অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রায় ১২০০ কিমি রাস্তা অতিক্রম করবেন যাত্রীরা। তাও আবার মাত্র দু’ঘণ্টায়। বর্তমানে এই যাত্রায় সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। তবে শুধু যাত্রী নয়। এই ট্রেন পরিষেবার সাহায্যে অল্প সময়ে পৌঁছে দেওয়া যাবে পণ্যও। বিশেষজ্ঞদের বিশ্বাস, এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ভারত-দুবাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ