নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানের চাপ বাড়াল মুম্বই সিটি। রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল পিটার ক্র্যাটকির দল। ৭৩ মিনিটে একমাত্র লক্ষ্যভেদ ছাংতের। এদিনের পর মোহন বাগানের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে জনি কাউকোরা। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে মোহন বাগানের প্রাপ্তি ১৪ পয়েন্ট। অন্যদিকে, ৬ ম্যাচে ইস্ট বেঙ্গলের ঝুলিতে ১১ পয়েন্ট। শনিবার চেন্নাইয়ানকে হারাতে পারলে টেবিলে অনেকটাই উঠে আসবে অস্কার ব্রিগেড। শনিবার চেন্নাইয়ানকে হারাতে পারলে টেবিলে অনেকটাই উঠে আসবে অস্কার ব্রিগেড। তবে দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি দলটির বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে চোট আঘাতে জর্জরিত লাল-হলুদ ব্রিগেড। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পথ মোটেই সহজ হবে না মিগুয়েলদের জন্য।



