Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

৬.১ মাত্রার জোরালো ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল চিলি

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলির আন্তোফাগাস্তা শহর। ভারতীয় সময় অনুযায়ী, আজ শুক্রবার ভোরে এই কম্পন অনুভব করে আন্তোফাগাস্তার বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রয়েছে ৬.১।

৬.১ মাত্রার জোরালো ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল চিলি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সান্তিয়াগো, ৩ জানুয়ারি: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলির আন্তোফাগাস্তা শহর। ভারতীয় সময় অনুযায়ী, আজ শুক্রবার ভোরে এই কম্পন অনুভব করে আন্তোফাগাস্তার বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রয়েছে ৬.১। ভূমিকম্পের কেন্দ্র ছিল কালামার উত্তর-পশ্চিমে ৮৪ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০৪ কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের তথ্য দিয়েছে।
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। দাবি করা হচ্ছে, ভিডিওটি সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ঘর-বাড়ি।
চিলিতে এর আগেও বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা রয়েছে পুরো দস্তুর। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও চিহ্ন নেই। পরিস্থিতির দিকে নজর রেখেছে চিলি সরকার ও প্রশাসন। আফটারশক হলেও তা কতটা ধাক্কা দিতে পারে, সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছে বিশেষজ্ঞরাও।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ