Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে স্পর্শকাতর বুথ পঞ্চাশের বেশি, বাহিনীর সঙ্গে রুটমার্চ পুলিশ কমিশনারের

রাজনৈতিক উত্তাপে ফুটছে ভাঙড়। নির্বাচন হোক কিংবা সাধারণ সময়, এখানে গোলমাল ও সংঘর্ষ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

ভাঙড়ে স্পর্শকাতর বুথ পঞ্চাশের বেশি, বাহিনীর সঙ্গে রুটমার্চ পুলিশ কমিশনারের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজনৈতিক উত্তাপে ফুটছে ভাঙড়। নির্বাচন হোক কিংবা সাধারণ সময়, এখানে গোলমাল ও সংঘর্ষ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে প্রাণ গিয়েছিল সাতজনের। তিন পুলিশকর্মীও আহত হয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনে ভাঙড়ে যাতে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য স্পর্শকাতর এলাকাগুলি ঘুরে দেখেন পুলিশ কমিশনার অজয় নন্দ সহ জয়েন্ট সিপি (ট্রাফিক ও ক্রাইম) রূপেশ কুমার, ভাঙড় ডিভিশনের ডিসি মণীশ যোশি সহ অন্যান্য পুলিশ কর্তারা। এদিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করেন তাঁরা। পাশাপাশি বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কথা বলেন সিপি। তিনি জানতে চান, এলাকায় কোথাও গণ্ডগোলের পরিস্থিতি রয়েছে কি না। রাজনৈতিক দলগুলির তরফে হুমকি বা অন্য কোনো সমস্যা রয়েছে কি না, তাও জানতে চান তিনি।

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিধানসভা এলাকায় পঞ্চাশের বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। সেই সব এলাকার পরিস্থিতি এদিন মূলত খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। জানা গিয়েছে, পানাপুকুর, সাতুলিয়া, হাতিশালা, শোনপুর সহ বিস্তীর্ণ এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে। ভোটের আগে এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, তার জন্য থানাগুলিকে বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ