Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপের জন্য কম্বিনেশন তৈরি মোহন বাগানের, প্রস্তুতি ম্যাচে বড় জয় সাহালদের

কোনও প্রতিযোগিতার আগে কম্বিনেশন তৈরি করতে প্র্যাকটিস ম্যাচের বিকল্প নেই। সুপার কাপে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হওয়ার আগে তাই ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে মুখিয়ে ছিল মোহন বাগান টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের জন্য কম্বিনেশন তৈরি মোহন বাগানের, প্রস্তুতি ম্যাচে বড় জয় সাহালদের
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও প্রতিযোগিতার আগে কম্বিনেশন তৈরি করতে প্র্যাকটিস ম্যাচের বিকল্প নেই। সুপার কাপে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হওয়ার আগে তাই ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে মুখিয়ে ছিল মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার সিটি অ্যাথলেটিক ক্লাবকে ৫-১ গোলে উড়িয়ে দিলেন সাহালরা। জোড়া লক্ষ্যভেদে নজর কাড়েন সুহেল ভাট। তবে ম্যাচের ফল বড় কথা নয়। বরং একরাশ আত্মবিশ্বাস জোগাড় করে নিল সবুজ-মেরুন ব্রিগেড। দুই অর্ধে ঘুরিয়ে ফিরিয়ে ফুটবলারদের ব্যবহার করা হয়। স্টপারে নুনো রেইজের পাশে খেললেন দীপ্যেন্দু বিশ্বাস। লেফট উইং ব্যাকে আশিক কুরুনিয়ান প্রথম পছন্দ। কেরলের বিরুদ্ধে আশিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আসলে নোয়া সাদিউকে ডান প্রান্তে খেলিয়ে ইস্ট বেঙ্গলকে চমকে দেয় দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দল। কাট করে ভিতরে এসে বারবার বিপজ্জনক হন নোয়া। তাঁকে নিয়ে আলাদা করে পরিকল্পনা কষতেই হচ্ছে। পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে বড় পরীক্ষা সাহাল আব্দুল সামাদের। বেশিরভাগ সিনিয়র ফুটবলার বিশ্রামে। তাই মাঝমাঠে সাহালকেই নেতৃত্ব দিতে হবে। ডিফেন্সিভ ব্লকারের পজিশনে দীপক টাংরিকে খেলানোর সম্ভাবনা। 

Advertisement

আইএসএলে কেরলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে দু’টি সাক্ষাতেই জয় ছিনিয়ে নেয় মোলিনা ব্রিগেড। তবে প্রতিপক্ষের আপফ্রন্ট বেশ শক্তিশালী। তার উপর সুপার কাপে একইসঙ্গে ছয় বিদেশিকে খেলানোর নিয়ম কাজে লাগাচ্ছে কেরল। নোয়া, গিমিনেজ, পেফরা, লুনারা যে কোনও রক্ষণে ফাটল ধরাতে পারেন। পাশাপাশি একমাত্র মোহন বাগানের একমাত্র বিদেশি নুনো রেইজের। মহমেডান স্পোর্টিংয়ে প্রায় পাকা হয়ে যাওয়ার পর তাঁকে নিঃশব্দে সই করায় মোহন বাগান। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবেই নুনোকে রিক্রুট করা হয়। কিন্তু তাঁর ভাগ্য শিকে ছেঁড়েনি। এএফসি থেকে মাঝপথে বিদায়ের পর প্রায় গোটা মরশুম ফুটবলারটের বেতন দিতে হয়েছে। ম্যাচ টাইম পাননি নুনো। তাই সুপার কাপ ওঁর বড় পরীক্ষা। বঙ্গসন্তান দীপ্যেন্দুকে নিয়ে কীভাবে দুর্গরক্ষা করেন তার উপর অনেকটাই নির্ভর করবে মোহন বাগানের ভাগ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ