Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোচ মোলিনার দর্শন ভরসা মোহন বাগানের

ইঙ্গিত আগেই ছিল। শুক্রবার ফেডারেশন জানিয়ে দিল, সুপার কাপের প্রথম ম্যাচ বাই পাচ্ছে মোহন বাগান। অর্থাৎ চার্চিল ব্রাদার্সের পরিবর্তে অন্য কোনও দল নেওয়া হচ্ছে না।

কোচ মোলিনার দর্শন ভরসা মোহন বাগানের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ২১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইঙ্গিত আগেই ছিল। শুক্রবার ফেডারেশন জানিয়ে দিল, সুপার কাপের প্রথম ম্যাচ বাই পাচ্ছে মোহন বাগান। অর্থাৎ চার্চিল ব্রাদার্সের পরিবর্তে অন্য কোনও দল নেওয়া হচ্ছে না। ফলে ২৬ এপ্রিল সরাসরি শেষ আটে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। হাতে সময় রয়েছে। ম্যাচের আগের দিন ভুবনেশ্বর যাচ্ছেন সাহাল আব্দুল সামাদরা। তার আগে সোমবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডেভেলপমেন্ট লিগের দলের কোচ ডেগি কার্ডোজো। তাঁর দলের ১২ জন ফুটবলার সুপার কাপের স্কোয়াডে রয়েছেন। তাই সহকারী কোচ হিসেবে ডাগ-আউটে বসবেন তিনি। 

Advertisement

কেরল ব্লাস্টার্স না ইস্ট বেঙ্গল? কোন দলের বিরুদ্ধে মাঠে নামতে হবে বাস্তব রায়ের দলকে? প্রতিপক্ষ নিয়ে বেশ ভাবতে নারাজ তিনি। বরং টিম কম্বিনেশন তৈরিই লক্ষ্য। ভিডিও দেখে পরিকল্পনা তৈরি করছেন বাগান কোচ। তবে কোয়ার্টার ফাইনালে ডার্বি হলে প্ল্যান বি’র ভাবনাও তৈরি। সেক্ষেত্রে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার দলের সঙ্গে ভুবনেশ্বর যেতে পারেন। এই প্রসঙ্গে সচিব দেবাশিস দত্তের মন্তব্য, ‘কোয়ার্টার-ফাইনালের আগে একটা ম্যাচ হলে সুবিধা হতো।’
শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারল মোহন বাগান। মূলত ম্যাচ সিচুয়েশনের উপরেই জোর দিয়েছিলেন সবুজ-মেরুনের বঙ্গ কোচ। চলতি মরশুমে হেড কোচ হোসে মোলিনার তত্ত্বাবধানে উইং প্লে’র মাধ্যমে বাজিমাত করেছে পালতোলা নৌকা। সুপার কাপেও সেই স্ট্র্যাটেজি থেকে সরছে না মোহন বাগান। সেক্ষেত্রে ডানপ্রান্তে টাইসন সিং ও বা দিকে পাসাং তামাং হতে পারেন সেরা অস্ত্র। পাশাপাশি নজর থাকবে দলের একমাত্র বিদেশি নুনো রেইজের দিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ