Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে মোদি

বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই থাইল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নিদর্শনের মাধ্যমে স্বাগত জানানো হয়।

বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে মোদি
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্যাংকক: বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই থাইল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নিদর্শনের মাধ্যমে স্বাগত জানানো হয়। ভারতের সঙ্গে সুপ্রাচীন সুসম্পর্কের  বার্তা দিতে এদিনই প্রকাশিত হয় মহাকাব্য রামায়ণের ম্যুরাল আঁকা স্ট্যাম্প। তাঁকে ‘দ্য ওয়ার্ল্ড তিপিটক’ গ্রন্থ  উপহার দেন থাই প্রধানমন্ত্রী পাটেংটার্ন সিনওয়াত্রা। গৌতম বুদ্ধ যেভাবে তাঁর অনুগামীদের তালিম দিতেন, তারই ১০৮ পদ্ধতির উল্লেখ রয়েছে ওই বইয়ে। থাইল্যান্ডের এই আতিথেয়তায় প্রধানমন্ত্রী মোদি স্বাভাবিকভাবেই আপ্লুত। তিনি এজন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান। 

Advertisement

এদিন বিমানবন্দরেই তাঁকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়।  পরে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে মেদির দ্বিপাক্ষিক বৈঠক হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ