Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া প্রার্থীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস বিধায়ক অম্বিকা রায়ের

কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী অনুপম বিশ্বাসকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস। অন্যদিকে আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিধায়ক অম্বিকা রায়। যদিও অম্বিকা রায় যাতে প্রার্থী না হন, সেই দাবি নিয়ে রাজ্য অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই একাংশ।

নয়া প্রার্থীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস বিধায়ক অম্বিকা রায়ের
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী অনুপম বিশ্বাসকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস। অন্যদিকে আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিধায়ক অম্বিকা রায়। যদিও অম্বিকা রায় যাতে প্রার্থী না হন, সেই দাবি নিয়ে রাজ্য অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই একাংশ।

Advertisement

এদিন অম্বিকাবাবু বলেন, আমি কখনো আপস করিনি। তৃণমূলের সঙ্গে চক্রান্ত করে ওই বিক্ষোভ করা হয়েছিল। তবে দলের নতুন প্রার্থীকে পূর্ণ সহযোগিতা করব। তাঁর কথায়, দল যাঁকে প্রার্থী করেছে, তাঁকে জেতানোই এখন আমাদের মূল লক্ষ্য। একইসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন বিধায়ক। তিনি দাবি করেন, প্রশাসনের পূর্ণ সহযোগিতা পেলে এলাকায় আরও অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব ছিল। কিন্তু সেই সহযোগিতা পাওয়া যায়নি। অন্যদিকে, নতুন প্রার্থীকে সামনে রেখে ইতিমধ্যেই কর্মকাণ্ডে নেমে পড়েছে বিজেপি। শনিবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই রাতে মিছিল বের হয়। কল্যাণী শহরের সতীমা, রথতলা মন্দির এবং শিবালয়ে পুজো দিয়ে দেয়াল লিখন শুরু করেন বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস। তবে মঙ্গলবার বিজেপির নতুন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পর প্রচারে ঝাঁপাবেন বলে জানা গিয়েছে। অনুপমবাবু বলেন, মনোনয়ন জমা দেওয়ার আগের দিন প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপি জয়লাভ করবে। এটা বিজেপির জমি। এখানে বিপুল ভোটে জয় পাব আমরা। অন্যদিকে, কল্যাণী ব্লক তৃণমূলের সভাপতি পঙ্কজ সিং বলেন, মানুষ বিগত পাঁচ বছরে বুঝেছে, বিজেপিকে জিতিয়ে তাঁরা কী ভুল করেছে। বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায়নি। তাই মানুষের আস্থা আমাদের প্রতি রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ