Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পার্কের পিছনে কঙ্কাল সহ উদ্ধার নিখোঁজ যমজ বোনের পোশাক, চাঞ্চল্য

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রহস্যজনক ঘটনাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চল। রহস্যের কেন্দ্রবিন্দুতে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি। গ্রামে ঢুকতেই ডিহি পার্ক।

পার্কের পিছনে কঙ্কাল সহ উদ্ধার নিখোঁজ যমজ বোনের পোশাক, চাঞ্চল্য
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কুমারডিহি (পাণ্ডবেশ্বর): সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রহস্যজনক ঘটনাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চল। রহস্যের কেন্দ্রবিন্দুতে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি। গ্রামে ঢুকতেই ডিহি পার্ক। এলাকার সাংস্কৃতিক ও বিনোদনের কেন্দ্রস্থল বলে পরিচিত। সেই পার্কের পিছনেই জঙ্গল লাগোয়া এলাকা থেকে মিলেছে সাড়ে চার মাস ধরে নিখোঁজ থাকা নাবালিকা যমজ বোনের পোশাক। পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খুলি সহ হাড়গোড়। জনহবহুল এলাকা না হলেও পারিবারিক পিকনিক থেকে বন্ধুদের মধ্যে বনভোজন লেগেই থাকে সেখানে। গবাদি পশু চরাতেও বহু মানুষের আনাগোনা দেখা যায়। অথচ, সেখানে দু’টি দেহ চার পড়ে থাকল, কেউই জানতেও পারল না! তার চেয়েও বড় কথা, দেহ পচনের গন্ধও কারও নাকে আসেনি! বিষয়টি বেশ ভাবাচ্ছে পুলিসকে। যদিও উদ্ধার হওয়ার হাড়গোড়, মাথার খুলি নিখোঁজ যমজ বোনের কি না, তা রবিবার রাত পর্যন্ত নিশ্চিত নন তদন্তকারীরা। আজ, ফরেন্সিক টিম এলাকায় আসবে। হাড়গোড়ের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে। তার পরেই যমজ বোনের নিখোঁজ রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, উদ্ধার হওয়া পোশাকগুলি দুই বোনের বলে শনাক্ত করার পর তদন্তকারীদের অনুমান, দুই বোনকে কেউ বা কারা খুন করে ওই পার্ক লাগোয়া জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। আপাতত, পুরো এলাকা ঘিরে পাহারা দিচ্ছে পুলিস। চাপা আতঙ্ক গ্রামজুড়ে।  

Advertisement

রবিবার কুমারডিহি গিয়ে দেখা গিয়েছে, ঘটনাস্থলে অস্থায়ী পুলিস ক্যাম্প বসেছে। বিস্তীর্ণ এলাকা ঘিরে দেওয়া হয়েছে। যাতে ফরেন্সিক দল প্রয়োজনীয় নমুন সহজেই সংগ্রহ করতে পারে। যে মাঠ থেকে দুই বোন হারিয়ে গিয়েছিল, সেই মাঠেও বসানো হয়েছে পুলিস পিকেট। ঘনঘন টহল দিচ্ছে পুলিস ভ্যান। টান টান উত্তেজনা গ্রামজুড়ে। হারিয়ে যাওয়া ইস্তক দুই বোনকে খুঁজতে পুলিসের চেষ্টার অন্ত ছিল না। দু’জনের ছবি নিয়ে দূর দুরান্তে তদন্তে গিয়েছিল পুলিস। অণ্ডাল স্টেশনেও তাদের মতো যমজবোনের দেখা গিয়েছিল বলে পুলিস সূত্রে সেই সময়ে দাবি করা হয়েছিল। পুলিস কুকুর দিয়ে এলাকার তদন্ত করা হয়। এত কিছুর পরও কোনও সূত্র পায়নি পুলিস। শেষে গ্রামের অদূরেই যমজ বোনের পোশাক ও মানব দেহের কঙ্কাল উদ্ধারের ঘটনায় তাজ্জব দুঁদে তদন্তকারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।  দু’বোনের নিখোঁজের পর তদন্ত করতে নেমে পরতে পরতে রহস্যের গন্ধ পায় পুলিস। গত বছর ১ ডিসেম্বর বাড়ির অদূরে ফুটবল মাঠ থেকে নিখোঁজ হয়ে যায় তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ