চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিল দম্পতি। বাড়িতে ছিল ১৬ বছরের কিশোরী কন্যা ও ৯ বছরের ছেলে। গতকাল অর্থাৎ বুধবার কলকাতা থেকে তাঁরা বাড়ি ফিরে এসে দেখেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে কিশোরী মেয়ে। পাশাপাশি বাড়ির আসবাবপত্র, ল্যাপটপ, নগদ টাকা এবং গয়নারও হদিশ মিলছে না। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



