Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বালিতে তৃণমূল নেতার কোমর ও হাত লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা

আজ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বালিতে তৃণমূল নেতার কোমর ও হাত লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা...

বালিতে তৃণমূল নেতার কোমর ও হাত লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০০:১১
Prefer us on Google

আজ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বালিতে তৃণমূল নেতার কোমর ও হাত লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় বিধানসভার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। এদিন রাতে বিয়েবাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় অপরিচিত এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলিই পঞ্চায়েত প্রধানের শরীরে লাগে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাস্থলে রয়েছে হাওড়া সিটি পুলিশের সিপি প্রবীণ কুমার ত্রিপাঠী-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ