Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে মেসিরা

প্রথম লেগে এক গোলে হার। ফিরতি লেগে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া। এমন পরিস্থিতিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটের লড়াইয়ে আরও একবার ইন্তার মায়ামিকে টানলেন লায়োনেল মেসি।

শেষ চারে মেসিরা
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: প্রথম লেগে এক গোলে হার। ফিরতি লেগে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া। এমন পরিস্থিতিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটের লড়াইয়ে আরও একবার ইন্তার মায়ামিকে টানলেন লায়োনেল মেসি। তাঁর জোড়া গোলে ভর করে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলস এফসি’কে ৩-১ গোলে হারাল হাভিয়ের মাসচেরানো-ব্রিগেড। সেই সঙ্গে দু’লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করল ইন্তার মায়ামি। মেসি ছাড়া মায়ামির হয়ে স্কোরশিটে নাম তোলেন ফেডেরিকো রেডন্ডো। লস অ্যাঞ্জেলস এফসি’র একমাত্র গোলটি অ্যারন লংয়ের। শেষ চারের লড়াইয়ে ইন্তার মায়ামির প্রতিপক্ষ ভ্যালকোভের হোয়াইটক্যাপস এফসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ