Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দিদিকে বলো’র কায়দায় নম্বর বিলি মীনাক্ষীর

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের মেগা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রার্থীর নাম ঘোষণা আগের থেকেই প্রচারে নেমে পড়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মীনাক্ষী।

‘দিদিকে বলো’র কায়দায় নম্বর বিলি মীনাক্ষীর
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের মেগা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রার্থীর নাম ঘোষণা আগের থেকেই প্রচারে নেমে পড়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মীনাক্ষী। তাই বলা যায়, তিনি এখনই প্রচারের মধ্যগগনে। এমন সময় মীনাক্ষী বাড়ি বাড়ি প্রচারে গিয়ে একটি কার্ড দিচ্ছেন। যেখানে লেখা রয়েছে একটি ফোন নম্বর। নেতৃত্বের বক্তব্য, যে নম্বরে ফোন করে এলাকার মানুষ ইতিমধ্যেই অভাব-অভিযোগের কথা জানাচ্ছেন। এর পাশাপাশি সাধারণ মানুষজন পরামর্শও দিচ্ছেন বলে জানাচ্ছেন নেতৃত্ব। কিন্তু এই ফোন নম্বরের বিষয়টি তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচির কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহলকে।

Advertisement

কার্ডের একদিকে রয়েছে মীনাক্ষীর আর জি কর আন্দোলনের ছবি। যেখানে অভয়ার মরদেহর গাড়ি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর অন্যদিকে রয়েছে ফোন নম্বর। মীনাক্ষী বলছেন, ‘মানুষ স্থানীয় সমস্যার কথা বলছেন। এখন স্থানীয় সমস্যা কি  রাজ্যের সমস্যা নয়? স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। রাস্তাঘাটে জল জমে। বেকার ছেলেদের সমস্যার কথা বলছে। আমরা তো বলছি, ভাতা দরকার। কিন্তু আরো বাড়ানো দরকার। মানুষ আমাদেরকেই বলছেন।’ 
ভোটের ফল যাই হোক না কেন, ভোটের পরেও কি এই ফোন নম্বর থাকবে? মীনাক্ষীর বক্তব্য, ‘আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন। তাঁরা তো আছেনই। এই ফোন নম্বরও অবশ্যই থাকবে।’ এদিকে, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, ‘আলু আর আলু বখরা এক নয়। দিদিকে বলো বললেই, দিদি হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকেই টুকে থাকেন। বিজেপিও এই কাজ করেছে। সেই তালিকায় মীনাক্ষীও যুক্ত হলেন।’  মীনাক্ষীর বক্তব্য, ‘ওই দিদিকে বলো আই প্যাকের কর্মসূচি ছিল। একটা প্রশাসন তো এভাবেই চলে। মানুষের কথা তো শুনতে হবে। আর মানুষ আমাদের উপর ভরসা করেই তাঁদের কথাবার্তা বলছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ