Bartaman Logo
৯ জুন, ২০২৬

সাংসদ বলেই পরিণীতির সঙ্গে বিয়ে! ‘অকৃতজ্ঞ’ রাঘবকে আক্রমণ আপের, ৭ সাংসদের বিজেপি-যোগে অনুমোদন চেয়ারম্যানের

সঙ্গে আরও ৬ জন সাংসদকে নিয়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর এতেই রাতারাতি জুটেছে ‘বিশ্বাসঘাতক’ তকমা। বিতর্কের আবহে নিজের হয়ে সাফাই দিয়েছেন রাঘব চাড্ডা।

সাংসদ বলেই পরিণীতির সঙ্গে বিয়ে! ‘অকৃতজ্ঞ’ রাঘবকে আক্রমণ আপের, ৭ সাংসদের বিজেপি-যোগে অনুমোদন চেয়ারম্যানের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সঙ্গে আরও ৬ জন সাংসদকে নিয়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর এতেই রাতারাতি জুটেছে ‘বিশ্বাসঘাতক’ তকমা। বিতর্কের আবহে নিজের হয়ে সাফাই দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর দাবি, আম আদমি পার্টি (আপ)-তে  কাজের পরিবেশ ‘বিষাক্ত’ হয়ে উঠেছিল। পালটা দিল্লির আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ কড়া ভাষায় আক্রমণ করেছেন দলত্যাগী রাজ্যসভা সাংসদকে। তাঁর কটাক্ষ, রাঘবের যা কিছু পরিচিতি তা আপের দৌলতেই। এমনকি পরিণীতির সঙ্গে তাঁর বিয়েটাও হয়েছে দলের সৌজন্যেই। 

Advertisement

২০২৩ সালে রাঘবের সঙ্গে বিয়ে হয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। ভরদ্বাজের দাবি, রাঘব রাজ্যসভায় আপের সাংসদ হয়েছিলেন বলেই পরিণীতির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পুরানো কথা মনে করিয়ে রাঘবকে ‘অকৃতজ্ঞ’ বলেও তোপ দেগেছেন ভরদ্বাজ। তাঁর দাবি, যদি আসল উদ্দেশ্য দলত্যাগ হত, তাহলে এমনিই পদ ছেড়ে দিতেন। তবে রাঘব যা করেছেন তাতে বিজেপির সঙ্গে আঁতাত স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে বিজেপির নির্দেশ মতো চলতেন রাঘব। এয়ারপোর্টে শিঙাড়ার দাম কমানো, রিচার্জের মেয়াদ বৃদ্ধি কিংবা ডেলিভারি কর্মীদের জন্য সরব হওয়া- স্রেফ নিজের স্বতন্ত্র ভাবমূর্তি  গড়তেই এসব করতেন রাঘব। পরোক্ষভাবে বিজেপি তাঁকে সাহায্য করত।’ তিনি আরও বলেন, ‘আপই আপনাকে সব দিয়েছিল। এখন সেই দল ছেড়েছেন। শুধু তাই নয়, ষড়যন্ত্র করে দলও ভেঙেছেন। এইজন্য সাধারণ মানুষ আপনাকে ধিক্কার দিচ্ছে।’ 
এই চাপানউতোরের মধ্যেই সোমবার আপের দলবদলু ৭ সাংসদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের প্রস্তাব অনুমোদন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ। ফলে সংসদের উচ্চকক্ষে বিজেপি সাংসদের সংখ্যা বেড়ে হল ১১৩। আর এনডিএ শিবিরের মোট সাংসদ সংখ্যা হল ১৪৮। অন্যদিকে রাজ্যসভায় আপের সদস্য কমে হল মাত্র তিন।

সম্পর্কিত সংবাদ