Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহু আধপোড়া আধার কার্ড উদ্ধার, বনগাঁয় এসআইআরের আবহে তুঙ্গে রাজনৈতিক চর্চা

কয়েকশো আধপোড়া আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। শুক্রবার দুপুরে বনগাঁ আদালত চত্বরের সাহেব পুকুরের পাড় থেকে সেগুলি উদ্ধার হয়।

বহু আধপোড়া আধার কার্ড উদ্ধার, বনগাঁয় এসআইআরের আবহে তুঙ্গে রাজনৈতিক চর্চা
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: কয়েকশো আধপোড়া আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। শুক্রবার দুপুরে বনগাঁ আদালত চত্বরের সাহেব পুকুরের পাড় থেকে সেগুলি উদ্ধার হয়। কী করে এত বিপুল সংখ্যক আধার কার্ড এখানে এল, কে বা কারা সেগুলি পোড়াল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই ঘটনায় পরস্পরের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল ও বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধপোড়া আধার কার্ডগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Advertisement

বনগাঁ মহকুমা প্রশাসনিক দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই পুকুর। তার পাড়েই আধপোড়া আধার কার্ডগুলি পড়ে ছিল। স্থানীয়রা তা দেখে খবর দেন থানায়। দ্রুত পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, ওই আধার কার্ডের সিংহভাগই স্থানীয় বাসিন্দাদের। মূলত পুর এলাকার প্রতাপগড় ও চাঁপাবেড়িয়ার ঠিকানা রয়েছে তাতে। সূত্র মারফত জানা গিয়েছে, দিন পনেরো আগে এক বস্তা আধার কার্ড সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরের দিন সেগুলি পোড়া অবস্থায় পাওয়া যায়। গাছের পাতা ও আবর্জনার স্তূপের মধ্যে রাখা ছিল বস্তাটি। যেহেতু জায়গাটি পরিত্যক্ত ও নির্জন, সেকারণে লোকজন সাধারণত ওইদিকে যায় না। ফলে বিষয়টি কারও নজরে আসেনি। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা সেগুলি নিয়ে এসে পুড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, এসব বিজেপির চক্রান্ত। এসআইআর করে বহিরাগতদের নাম তুলতে না পেরে এভাবে আধার কার্ড পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তারা। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, তৃণমূল বেআইনিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আধার কার্ড তৈরি করেছিল। যাতে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারে। এসআইআরের ভয়ে তারা সেগুলি পুড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত সংবাদ