Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অপরাধ-তথ্য লুকিয়েই পাসপোর্ট তৈরি করছেন অনেকে, স্বীকার কর্তার

পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে আগেই। তারপর দেখা যাচ্ছে অনেকেই পুলিস বা অপরাধ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। সেইসব ব্যক্তিদের শোকজ নোটিস পাঠানো হচ্ছে।

অপরাধ-তথ্য লুকিয়েই পাসপোর্ট তৈরি করছেন অনেকে, স্বীকার কর্তার
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে আগেই। তারপর দেখা যাচ্ছে অনেকেই পুলিস বা অপরাধ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। সেইসব ব্যক্তিদের শোকজ নোটিস পাঠানো হচ্ছে।পশ্চিমবঙ্গে এমন প্রায় ৪৫ হাজার কেসের সন্ধান পাওয়া গিয়েছে। মঙ্গলবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনাসভায় এমনটাই জানালেন এরাজ্যের আঞ্চলিক পাসপোর্ট অফিসার আশিস মিদ্যা। তিনি বলেন, অনেকেই দেখা যাচ্ছে এই ধরনের পাসপোর্ট পাওয়ার পর বিদেশে পাড়ি দিচ্ছেন। ফলে তাঁদের ধরা যাচ্ছে না। তাঁরা দেশে ফিরলেই যাতে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়, তার জন্য সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement

এখন পুলিস ভেরিফিকেশন পাসপোর্ট হাতে পাওয়ার পরে হয়। এদিকে অনেকেই অপরাধ গোপন করে পাসপোর্ট এর জন্য আবেদন করেন। তথ্য যাচাই করে এই বিষয়গুলি সামনে আসছে বলে জানিয়েছেন আশিস মিদ্যা। পাশাপাশি তিনি বলেন, যাঁদের দীর্ঘদিন পাসপোর্ট ইস্যু করার বিষয়টি ঝুলে রয়েছে, তাঁদের জন্য লোক আদালতের ব্যবস্থা করা হয়েছে।
মূলত সঠিক নথি ও তথ্য জমা না করার জন্যই ওই পাসপোর্টগুলি ইস্যু করা হয়নি। যাঁরা সঠিক তথ্য ও নথি জমা করছেন, তাঁদের পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। যাঁরা লোক আদালতে ডাক পাওয়ার পরও আসছেন না, তাঁদের পাসপোর্ট দেওয়ার বিষয়টি সাময়িক বন্ধ রাখা হচ্ছে। এদিন আশিস মিদ্যা বলেন, সারা রাজ্যে গত সেপ্টেম্বর থেকে ৪৩৭টি পাসপোর্ট জালিয়াতির কেস সামনে এসেছে, যার মধ্যে ১২১টি কেস কলকাতা পুলিসের আওতায়। তিনি বলেন, রাজ্যে তিন থেকে ছ'মাসের মধ্যে চিপ ভিত্তিক ই-পাসপোর্ট চালু হওয়ার কথা। ওই চিপে পাসপোর্ট গ্রাহকের যাবতীয় তথ্য আপলোড করা থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ