Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এবার ওডিআই সিরিজ জয়ে চোখ মান্ধানাদের

এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারতের মহিলা দল। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই মঙ্গলবার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে নামবেন হরমনপ্রীত কাউররা।

এবার ওডিআই সিরিজ জয়ে চোখ মান্ধানাদের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

ব্রিসবেন: এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারতের মহিলা দল। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই মঙ্গলবার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে নামবেন হরমনপ্রীত কাউররা। উল্লেখ্য, গত বছর ওডিআই বিশ্বকাপের শেষ চারে অজিদের হারিয়ে ফাইনালে উঠেছিল ভারতের প্রমীলা বাহিনী। টি-২০ সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজরা। অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দলের তারকা ক্রিকেটার অ্যালিসা হিলির দেশের জার্সিতে এটাই শেষ ওয়ান ডে সিরিজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ