Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী ম্যান ইউ, খেতাবের আরও কাছে আর্সেনাল

প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে বশ মানাল মাইকেল ক্যারিকের ছেলেরা।

জয়ী ম্যান ইউ, খেতাবের আরও কাছে আর্সেনাল
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে বশ মানাল মাইকেল ক্যারিকের ছেলেরা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন কাসেমিরো, ম্যাথুস কুনহা ও বেঞ্জামিন সেসকো। অ্যাস্টন ভিলার একমাত্র গোলটি বার্কলের। জয়ের সুবাদে ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল ম্যান ইউ। হেরে চার নম্বরে অ্যাস্টন ভিলা (৩০ ম্যাচে ৫১ পয়েন্ট)। দিনের অন্য ম্যাচে টটেনহ্যামের কাছে ১-১ আটকে গেল লিভারপুল। ১৮ মিনিটে ডোমিনিক এগিয়ে দেন লিভারপুলকে। কিন্তু অন্তিম মুহূর্তে, ৯০ মিনিটে সমতা ফেরান রিচার্লিসন। ৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট হল লিভারপুলের।

Advertisement

এদিকে, শনিবার ঘরের মাঠে এভার্টনকে ২-০ গোলে হারায় আর্সেনাল। ম্যাচের শেষলগ্নে ভিক্টর গোয়কেরাস ও ম্যাক্স ডোম্যানের লক্ষ্যভেদে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্তেতা ব্রিগেড। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট, শীর্ষস্থান আরও মজবুত গানারদের। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ ড্র ম্যান সিটির। ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ সিটিজেনরা। ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান কনস্টানস্টিনোস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট, দ্বিতীয় স্থানেই ম্যান সিটি। অন্যদিকে, নিউকাসলের কাছে ০-১ গোলে বশ মানল চেলসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ