Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে ফের হার ম্যান ইউয়ের

প্রিমিয়ার লিগে খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। গত ১৭ মার্চে লেস্টার সিটির বিরুদ্ধে লিগে শেষ জয়ের মুখ দেখেছিল তারা।

ইপিএলে ফের হার ম্যান ইউয়ের
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: প্রিমিয়ার লিগে খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। গত ১৭ মার্চে লেস্টার সিটির বিরুদ্ধে লিগে শেষ জয়ের মুখ দেখেছিল তারা। তারপর টানা পাঁচ ম্যাচে পয়েন্ট নষ্ট করে রুবেন আমোরিমের ছেলেরা। এই পর্বে অবশ্য ইউরোপা লিগে একের পর এক দারুণ পারফরম্যান্স মেলে ধরে রেড ডেভিলস। তবে রবিবার ইপিএলে বেন্টফোর্ডের কাছে ৩-৪ ব্যবধানে বশ মানল ম্যান ইউ। শুরুতেই দলকে এগিয়ে দেন ম্যাসন মাউন্ট। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল কেভিন শাডের। এছা‌ড়া জাল কাঁপান ইয়োনে উইসা। অপর গোলটি লুক শ’য়ের আত্মঘাতী। শেষপর্বে আলেজান্দ্রো গারনাচো ও আমাদ ডিয়ালোর গোলে ম্যান ইউ ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ