Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শাড়ি পরে মহিলা সেজে একশো দিনের কাজের টাকা তুলে নিল পুরুষ শ্রমিকরা

একশো দিনে কাজের টাকা লোপাটের জন্য অভিনব প্রতারণা! শাড়ি পরে মহিলা সেজে হাজিরা দিয়ে মোট ৩ লক্ষ টাকার মজুরি তুলে নিয়েছে পুরুষ কর্মীরা।

শাড়ি পরে মহিলা সেজে একশো দিনের কাজের টাকা তুলে নিল পুরুষ শ্রমিকরা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: একশো দিনে কাজের টাকা লোপাটের জন্য অভিনব প্রতারণা! শাড়ি পরে মহিলা সেজে হাজিরা দিয়ে মোট ৩ লক্ষ টাকার মজুরি তুলে নিয়েছে পুরুষ কর্মীরা। কর্ণাটকের ইয়াদগির জেলার মালহার গ্রামের এই ঘটনায় হইচই পড়ে দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, একশো দিনের কাজে কারা অংশ নিচ্ছে, তার হিসেব রাখার জন্য ন্যাশনাল মোবাইল মনিটারিং সার্ভিস (এনএমএমএস) নামে অ্যাটেন্ডেন্স লগিং সিস্টেমে ছবি আপলোড করতে হয়। আর সেখানেই কারচুপি করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন পুরুষ শাড়ি পরে মহিলা সেজে ওই ছবি তোলে। সেই ছবি ওই লগিং সিস্টেমে আপলোড করা হয়। মহিলারা কাজ করছেন ধরে নিয়ে টাকাও অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, শুধু টাকা হাতিয়ে নেওয়া নয়, এই কারচুপির ফলে যে মহিলাদের আসলে কাজ পাওয়ার কথা, সেই মহিলারাও কাজ পাননি। 

Advertisement

কারচুপির কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত আবার দাবি করেছে, কয়েকজন চুক্তিভিত্তিক কর্মী এই কাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে পঞ্চায়েতের কোনও আধিকারিক জড়িত নন। মালহার পঞ্চায়েতের উন্নয়ন আধিকারিক চেন্নাবাসাভার দাবি, ‘আমার সঙ্গে এর কোনও যোগ নেই। এক চুক্তিভিত্তিক কর্মী এসব করেছে। আমি কিছুই জানতাম না। বিষয়টি নজরে আসতেই তখনই ওই কর্মীকে সাসপেন্ড করেছি।’ তাঁর দাবি, এখন ওই গ্রামে একশো দিনের কাজ ভালোভাবে চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ