Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বন্দুক’ ইস্যুতে বাগযুদ্ধে মহুয়া ও মুরুগান

আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বন্দুক।’ এনিয়েই বাগযুদ্ধ এক তৃণমূল সাংসদের সঙ্গে স্পেশাল রোল অবজারভারের। ১৮ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

‘বন্দুক’ ইস্যুতে বাগযুদ্ধে মহুয়া ও মুরুগান
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বন্দুক।’ এনিয়েই বাগযুদ্ধ এক তৃণমূল সাংসদের সঙ্গে স্পেশাল রোল অবজারভারের। ১৮ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওই পোস্টে মহুয়া দেখিয়েছেন, এক ব্যক্তির ১০ হাতে ১০টি বন্দুক। তাতে লেখা ছিল, ‘কুইক গান মুরুগান।’ নির্বাচন কমিশনের উদ্দেশে মহুয়া লিখেছেন, ২০০৭ সালের ব্যাচের আইএএস সি মুরুগান, যিনি টি-বোর্ডের ডেপুটি চেয়ারম্যান, তিনি এখন রোল অবজারভার। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছেন। মুরুগান হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপনে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছেন। নির্বাচন কমিশন সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন।

Advertisement

এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের কাজকর্ম নিয়ে অনেকদিন ধরেই সরব তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপের তথ্য হাজির করে সি মুরুগানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে অভিষেক দেখিয়ে দিয়েছেন, কোন গ্রুপে কী নির্দেশ দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটেই, তারপর দেখা গিয়েছে মহুয়া মৈত্রের নিশানায় চলে এসেছেন মুরুগান।
এবার দেখা গেল সি মুরুগান জবাব দিয়েছেন মহুয়া মৈত্রকে। মহুয়া একটি ছবিতে ১০টি বন্দুক দেখিয়েছিলেন। সেই ছবি তুলে ধরে সি মুরুগান সামাজিক মাধ্যমে লিখেছেন, ছবিতে দেখানো বন্দুকের সংখ্যা আমার কাছে নেই। তবে তামিলনাড়ু঩তে আমার সাড়ে চারবছরের পুলিশ সার্ভিসের সময় আমি বিভিন্ন ধরনের বন্দুক চালানোর প্রশিক্ষণ পেয়েছিলাম এবং আইনগত ও কার্যকরীভাবে সেগুলি ব্যবহারও করেছি...।

সম্পর্কিত সংবাদ