Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লোকাল ট্রেনে ঝালমুড়ি বেচে মোদিকে কটাক্ষ মদন মিত্রর

ঝাড়গ্রামে প্রচারে এসে ঝালমুড়ি খেয়ে রাজনৈতিক চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। এবার প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ করে অভিনব কর্মসূচি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

লোকাল ট্রেনে ঝালমুড়ি বেচে মোদিকে কটাক্ষ মদন মিত্রর
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ঝাড়গ্রামে প্রচারে এসে ঝালমুড়ি খেয়ে রাজনৈতিক চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। এবার প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ করে অভিনব কর্মসূচি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার দুপুরে তিনি গলায় ঝালমুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে উঠে পড়েন। নিজে ঝালমুড়ি বানিয়ে যাত্রীদের খাওয়ালেন। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল।

Advertisement

কামারহাটির ‘এভারগ্রিন’ তৃণমূল প্রার্থী মদন মিত্র। এদিন তিনি আগরপাড়া স্টেশন থেকে ডাউন ট্রেনে উঠে পড়েন। গলায় ঝাল মুড়ির ডালা। তাঁর সঙ্গে  আরও কয়েকজন ঝালমুড়ি বিক্রি করা হকার ছিলেন। বেলঘরিয়া স্টেশনে নেমে যান মদন মিত্র। স্টেশনে বসে তিনি ঝালমুড়ি বানিয়ে কয়েকজনকে খাওয়ান। পরে সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদি বাঙালি সাজতে চাইছেন। উনি সাজানো প্লটে নাটক করে গিয়েছেন। কিন্তু আমরা সারা বছর মানুষের পাশে থাকি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, নরেন্দ্র মোদি যতবার বাংলায় আসেন ততই আমরা উজ্জীবিত হই। আমরা নবযৌবন ফিরে পাই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজ এসে ঝালমুড়ি খেলেন কাল এসে কাবুলিওয়ালা হয়ে যাবেন। উনি আজ পর্যন্ত যা প্রতিশ্রুতি দিয়েছেন তার কোনোটা পূরণ করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন সবই পূরণ করেছেন। তাই প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার নাটক নিয়ে আমি প্রতীকী প্রতিবাদ জানালাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ