Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিত্যক্ত ঘরে তীব্র বিস্ফোরণ, বোমা তৈরির অভিযোগ স্থানীয়দের

পাইকপাড়ার স্মৃতি ফিরল ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে। চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

পরিত্যক্ত ঘরে তীব্র বিস্ফোরণ, বোমা তৈরির অভিযোগ স্থানীয়দের
  • ১৯ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: পাইকপাড়ার স্মৃতি ফিরল ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে। চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

তবে রাতের অন্ধকারে বিস্ফোরণের তীব্র শব্দ শোনার পরও ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে যাননি স্থানীয়রা। এরপর আজ, বৃহস্পতিবার সকালে সেখানে যেতে গেলে বাধা পান আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খয়ের মোল্লা। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। ওই পঞ্চায়েত সদস্যের দাবি, একসঙ্গে চারটি বোমার বিস্ফোরণ ঘটেছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ