Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে হেরে  স্বপ্নভঙ্গ লক্ষ্যর

গ্রেটদের তালিকায় ওঠার মঞ্চ তৈরিই ছিল। কিন্তু শেষ হাসি আর হাসা হল না। কাপ ও ঠোঁটের ফারাকটা মেটাতে ব্যর্থ লক্ষ্য সেন। চাইনিজ তাইপের লিন চু ই’র কাছে স্ট্রেট গেমে হেরে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চুরমার ভারতীয় তারকার।

ফাইনালে হেরে  স্বপ্নভঙ্গ লক্ষ্যর
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: গ্রেটদের তালিকায় ওঠার মঞ্চ তৈরিই ছিল। কিন্তু শেষ হাসি আর হাসা হল না। কাপ ও ঠোঁটের ফারাকটা মেটাতে ব্যর্থ লক্ষ্য সেন। চাইনিজ তাইপের লিন চু ই’র কাছে স্ট্রেট গেমে হেরে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চুরমার ভারতীয় তারকার। ম্যাচের ফল ১৫-২১, ২০-২২। তবে বিদায়ের দিনও রেকর্ড সঙ্গী হল লক্ষ্যর। দ্বিতীয় ভারতীয় শাটলার হিসেবে অল ইংল্যান্ডে দু’টি ফাইনাল খেলার নজির গড়লেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল প্রকাশ পাডুকোনের। ১৯৮০ সালে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ১৯৮১-তে রানার্স আপ। আর লক্ষ্য ২০২১ সালের পর ২০২৬  সালেও রানার্স হিসেবে দৌড় শেষ করলেন। উল্লেখ্য, পাডুকোন ছাড়াও পুলেল্লা গোপীচাঁদ এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০১ সালে। শনিবার সেমি-ফাইনালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লক্ষ্য। এদিন প্রথম গেম চলাকালীন চোটের জন্য বেশ কয়েকবার রিটার্ন শট খেলতে পারেননি তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ