Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডন-মুম্বই বিমানের জরুরি অবতরণ, তুরস্কে আটকে ২০০ ভারতীয়

লন্ডন থেকে মুম্বই আসছিল বিমানটি। মাঝ আকাশে আচমকা এক যাত্রীর প্যানিক অ্যাটাক হয়। ফলে তুরস্কের এক প্রত্যন্ত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি।

লন্ডন-মুম্বই বিমানের জরুরি অবতরণ, তুরস্কে আটকে ২০০ ভারতীয়
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: লন্ডন থেকে মুম্বই আসছিল বিমানটি। মাঝ আকাশে আচমকা এক যাত্রীর প্যানিক অ্যাটাক হয়। ফলে তুরস্কের এক প্রত্যন্ত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। তারপর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আর উড়ান সম্ভব হয়নি বিমানটির। এই ঘটনার জেরে সেখানে আটকে পড়েছেন ২০০ জনেরও বেশি ভারতীয় যাত্রী। ভার্জিন আটলান্টিক নামক বিমান সংস্থা যাত্রীদের জানিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। তবে ১৮ ঘণ্টা পরও সেই ব্যবস্থা করতে পারেনি বিমান সংস্থা। ফলে প্রবল বিরক্ত যাত্রীরা। একইসঙ্গে সমস্যা আরও বেড়েছে কারণ, তুরস্কের যে বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে, সেটি বিমান পরিচালনার জন্য যথেষ্ট নয়। এক যাত্রী বলেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যে টার্মিনালে রয়েছি, সেখানে পর্যাপ্ত জল, খাবারের ব্যবস্থা নেই। অনেক মহিলা, শিশু, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।’ আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হবে, তা নিয়ে প্রবল উৎকণ্ঠায় যাত্রীরা।   

Advertisement
সম্পর্কিত সংবাদ