Bartaman Logo
৯ জুন, ২০২৬

গুজরাতে স্থানীয় ভোট, তিন দলের হয়ে মনোনয়ন পেশ একই প্রার্থীর!

দলবদলের সমস্ত নজির যেন ভেঙে চুরমার। আগে মনোনয়ন পেশ। তারপর দল ঠিক হবে! আর এমন তাজ্জব ব্যাপারে ভোটের দায়িত্বে থাকা আধিকারিকদের চোখ ছানাবড়া।

গুজরাতে স্থানীয় ভোট, তিন দলের হয়ে মনোনয়ন পেশ একই প্রার্থীর!
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: দলবদলের সমস্ত নজির যেন ভেঙে চুরমার। আগে মনোনয়ন পেশ। তারপর দল ঠিক হবে! আর এমন তাজ্জব ব্যাপারে ভোটের দায়িত্বে থাকা আধিকারিকদের চোখ ছানাবড়া। মোদি-শাহর রাজ্য গুজরাতে স্থানীয় নির্বাচনে এক প্রার্থী একাধিক দলের হয়ে মনোনয়ন পেশ করেছেন। বিজেপি, কংগ্রেস আর আম আদমি পার্টি (আপ)। পরস্পরের প্রতিদ্বন্দ্বী এই তিন দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন যিনি, তাঁর নাম ভরত সিং ভাখালা। এলাকায় তাঁর বেশ নাম ডাক রয়েছে। ‘ভরত ভাই’ নামেই পরিচিত তিন। সেইসঙ্গে রয়েছে ঘন ঘন দলবদলের অভ্যাস। কংগ্রেস থেকে আপ-তারপর আবার বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি। 

Advertisement

গত বিধানসভা নির্বাচনে আপের টিকিটে প্রার্থী হয়ে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিলেন। সামনেই গুজরাতে পুরসভা, পঞ্চায়েত ও তালুকা স্তরে নির্বাচন। এই ভোটে ‘ভরত ভাই’ দাহোদ জেলা পঞ্চায়েতের পিপেরো আসনে  তিন দলের হয়েই মনোনয়ন পেশ করেছেন। আর এই আজব কাণ্ড বেশ শোরগোল ফেলে দিয়েছে। গত শুক্র ও শনিবার মোট তিনবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে তা কারও নজরে আসেনি। পরে মনোনয়ন পত্র খতিয়ে দেখার সময় চোখ কপালে ওঠে আধিকারিকদের। পিপরো আসনে ১১টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে ‘ভরত ভাই’ আপ, বিজেপি ও কংগ্রেসের হয়ে তিনটি মনোনয়ন জমা দিয়েছেন। 
তাহলে কোন দলের প্রার্থী হতে পারবেন তিনি? জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যে দল ভাখালাকে তাঁদের প্রার্থী হিসাবে ঘোষণা করবে, সেই দলের হয়েই ভোটে লড়বেন তিনি। বাকি দু’টি মনোনয়ন বাতিল হয়ে যাবে। এই পরিস্থিতিতে মোদি রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ