Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

১.৫ লক্ষ কোটির বিনিয়োগ স্বাস্থ্যে!

১০ বছরে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবা খাতে! গত ১২ বছরে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা ১১ টি থেকে হয়েছে ৩৫টি! এমবিবিএস-এর আসন সংখ্যা ১৩০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজারেরও বেশি!

১.৫ লক্ষ কোটির বিনিয়োগ স্বাস্থ্যে!
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
১০ বছরে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবা খাতে! গত ১২ বছরে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা ১১ টি থেকে হয়েছে ৩৫টি! এমবিবিএস-এর আসন সংখ্যা ১৩০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজারেরও বেশি! সম্প্রতি দ্য অ্যাসোসিয়েট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া-এর (অ্যাসোচেম) সম্মেলনে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন বক্তারা।
Advertisement
তাঁরা আরও জানান, রাজ্যের ২.৫ কোটি পরিবার স্বাস্থ্যসাথী বিমার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন। বিনামূল্যের রোগ পরীক্ষায় খোলা হয়েছে ১৬০টি ইউনিট। চালু হয়েছে ১১০টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ৬০-৭০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে জেনেরিক মেডিসিন। এছাড়া বেসরকারি স্বাস্থ্য পরিষেবা শুরু করতে আগ্রহীদের জন্যও লাইসেন্স প্রথাও করা হয়েছে অনেক সহজ।
Advertisement
সম্পর্কিত সংবাদ