Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বাম যুবরা

দোলের দিন রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে বালিগঞ্জ ও ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএমের যুবনেতারা।

বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বাম যুবরা
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোলের দিন রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে বালিগঞ্জ ও ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএমের যুবনেতারা। যুবনেতাদের অভিযোগ, মঙ্গলবার সকালে শরত্ বোস রোডে দোল উত্সবের একটি অনুষ্ঠানে বিরোধী দলনেতার করা মন্তব্য সংবিধান বিরোধী। তাঁর বিরুদ্ধে মঙ্গলবার বালিগঞ্জ ও বুধবার ভবানীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

Advertisement

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা সৈনিক শূর বুধবার বলেন, ‘শরত্ বোস রোডে লক্ষ্মীনারায়ণ মন্দিরে একটি অনুষ্ঠানে এসে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মঞ্চ থেকে বলেন, নাস্তিকতা-ধর্মনিরপেক্ষতা চলবে না। হিন্দুস্থানে হিন্দুদের রাজত্ব চলবে! এই মন্তব্য সংবিধান বিরোধী। এককথায় দেশ বিরোধী। আমরা ইতিমধ্যেই বালিগঞ্জ ও ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছি।’ শুধু তাই নয়, শহরের বিভিন্ন থানায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হবে বলেও জানান তিনি। এর পাশাপাশি বাম যুবনেতাদের বক্তব্য, ‘বিজেপির নেতারা বারবার এরকম মন্তব্য করছেন। বারবার সংবিধান বদলানোর চেষ্টা করছেন। তাঁর মন্তব্যের বিরুদ্ধে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ