Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, ভরতপুরে লড়াই লিবারেশন ও আরএসপির

আরো ৬ কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তার মধ্যে দুটি কেন্দ্র ছাড়া হল আরএসপিকে। কিন্তু জট সেই থেকেই গেল।

আরও ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, ভরতপুরে লড়াই লিবারেশন ও আরএসপির
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরো ৬ কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তার মধ্যে দুটি কেন্দ্র ছাড়া হল আরএসপিকে। কিন্তু জট সেই থেকেই গেল। সাত কেন্দ্রর মধ্যে রয়েছে ভরতপুর। ওই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছিল এবছর বামফ্রন্টের সহযোগী সিপিআই (এমএল) লিবারেশন। আবার, ওই সাত কেন্দ্রের মধ্যে রয়েছে মহিষাদল। ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে বলে আগেই জানিয়েছিল আইএসএফ। ফলত, জট রেখেই পঞ্চম তালিকা প্রকাশ করল বামেরা।

Advertisement

পঞ্চম তালিকায় ৭টি কেন্দ্রের নাম রয়েছে। তার মধ্যে ইসলামপুর কেন্দ্রে আগেই সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করেছিল। এবার সেই নাম পরিবর্তন হল। ইসলামপুরে তৃতীয় প্রার্থী তালিকায় বাজিল আখতারের নাম ঘোষণা করা হয়েছিল। এদিন সেই কেন্দ্রে ঘোষণা করা হল মহম্মদ সামি খানের নাম। কেন? বামফ্রন্টের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় নেতাদের দাবি মেনেই তা বদলানো হয়েছে। কার্শিয়াং কেন্দ্রে সিপিএমের হয়ে লড়াই করবেন উত্তম শর্মা, ভরতপুরে আরএসপির প্রার্থী নওফেল মহম্মদ সফিউল্লা। নওফেল মুর্শিদাবাদের আরএসপির জেলা সম্পাদক। সন্দেশখালিতে লড়বেন সিপিএমের হয়ে রবীন্দ্রনাথ মাহাত, নন্দনরুমারে চন্দন মাইতি, মহিষাদলে পরিতোষ পট্টনায়েক ও ভগবানপুরে আরএসপির প্রার্থী প্রতিভা রানি কর সান্যাল। 
এদিকে, ভরতপুরে আগেই বামফ্রন্ট মনোনীত লিবারেশনের প্রার্থী ছিলেন জিন্নাতুন নাহার গুলশান বেগম। তবে কি বন্ধুত্বপূর্ণ লড়াই? লিবারেশন রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার বলেন, ‘আমরা ছাতনা অথবা ভরতপুর চেয়েছিলাম। বামফ্রন্টের সঙ্গে কথা বলেই ছাতনা ছেড়েছিলাম। কিন্তু আরএসপি এখন ভরতপুর চাইছে। আমরা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জানিয়েছি, ওখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। আমরা প্রার্থী প্রত্যাহারের দিকে যাচ্ছি না।’

সম্পর্কিত সংবাদ