Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ বামেদের প্রার্থী তালিকা ঘোষণা

আজ, সোমবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই সিউড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আগামীকাল ঘোষণা করতে পারি।

আজ বামেদের প্রার্থী তালিকা ঘোষণা
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই সিউড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আগামীকাল ঘোষণা করতে পারি। আমরা এই মুহূর্তে জেলায় রয়েছি। বামফ্রন্টের বৈঠক করে সমস্ত দল, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণা হবে।’ কত দফায় প্রার্থী তালিকা ঘোষণা হবে? এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, ‘একদফাতেও করতে পারি। দুই দফাতেও করতে পারি। প্রার্থী তালিকা প্রস্তুত।’ 

Advertisement

আলিমুদ্দিন সূত্রের খবর, আজ, সোমবার বামফ্রন্টের বৈঠকের পর ২০০-র কাছাকাছি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এদিন রাজ্যে দুই দফায় ভোট ঘোষণার পর সেলিম বলেন, ‘এখনো পর্যন্ত সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে পারল না কমিশন। আমরা এর শেষ দেখে ছাড়ব। আরএসএস-বিজেপির কথা মেনে কমিশন এটা করল।’
অন্যদিকে, এদিনই আর এক বামদল এসইউসিআই প্রায় সবকটি আসনে প্রার্থী ঘোষণা করে দেবে। সূত্রের খবর, হাতে গোনা কয়েকটি আসন বাদ রেখে অধিকাংশ আসনের জন্যই প্রার্থী তালিকা ঘোষণা করবে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ