Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের প্রচারে এলইডি ভ্যান

প্রচারে অভিনবত্বে তাক লাগাচ্ছে তৃণমূল। এলইডি ভ্যান ছুটছে শহর, শহরতলি, গ্রাম, মফস্সলে। এলইডি স্ক্রিন দেওয়া একটি সুসজ্জিত ভ্যান তৈরি করা হয়েছে তৃণমূলের তরফে।

তৃণমূলের প্রচারে এলইডি ভ্যান
  • ৬ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রচারে অভিনবত্বে তাক লাগাচ্ছে তৃণমূল। এলইডি ভ্যান ছুটছে শহর, শহরতলি, গ্রাম, মফস্সলে। এলইডি স্ক্রিন দেওয়া একটি সুসজ্জিত ভ্যান তৈরি করা হয়েছে তৃণমূলের তরফে। সেই স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে মমতার বক্তব্যের বাছাই করা অংশ সম্প্রচার করা হচ্ছে। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্বাচিত অংশও প্রচার করা হচ্ছে। রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে ‘লক্ষ্মী এল ঘরে’ শীর্ষক যে তথ্যচিত্র তৈরি করা হয়েছে, সেটিও প্রচারিত হচ্ছে ওই এলইডি ভ্যানের মাধ্যমে। জনবহুল এলাকাগুলিতে যাচ্ছে এই ভ্যান। পথচলতি সাধারণ মানুষের কাছে বিষয়টি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বলেই খবর। বিকাল-সন্ধ্যার দিকেও এই এলইডি ভ্যান বিভিন্ন এলাকায় ঘুরছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ