জলপাইগুড়ির পাহাড়পুরে ধরধরা নদী ভরাটের অভিযোগ। তদন্তে নামল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। কোথায় কোথায় নদী ভরাট করা হয়েছে তা খতিয়ে দেখতে তাঁরা সার্ভের কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে পরিদর্শনে আসা রেভিনিউ ইন্সপেক্টর কল্যাণ লামা বলেন, কেউ নদী ভরাট করতে পারেন না। আমরা নদী ভরাটের অভিযোগ পেয়ে সার্ভের কাজ শুরু করেছি। সার্ভে শেষ হওয়ার পরেই এই বিষয়ে বলতে পারব।



