Bartaman Logo
৯ জুন, ২০২৬

লালুর এফআইআর খারিজের আরজি নাকচ

জমির বিনিময়ে চাকরি মামলায় ফের ধাক্কা লালু প্রসাদ যাদবের। সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।

লালুর এফআইআর খারিজের আরজি নাকচ
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জমির বিনিময়ে চাকরি মামলায় ফের ধাক্কা লালু প্রসাদ যাদবের। সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। সেই আবেদন ফিরিয়ে দিল আদালত। তবে বিচার প্রক্রিয়া চলাকালীন তাঁকে সশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে বিচারপতি এমএম সুন্দরেশ ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। পাশাপাশি বিচারপর্বে দুর্নীতি দমন আইনের ১৭এ ধারার প্রয়োগ সংক্রান্ত বিষয়টি তুলতে পারবে লালুপ্রসাদ।

Advertisement

দুর্নীতি দমন আইনের ১৭এ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারে না পুলিশ। এদিনের শুনানিতে সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু সওয়াল করেন, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এই মামলায় ১৭এ ধারা প্রযোজ্য হয় না। কারণ, কারণ আরজেডি সুপ্রিমোর সিদ্ধান্ত গ্রহণের বা সুপারিশ করবার ক্ষমতা ছিল না। পালটা লালুর আইনজীবী কপিল সিবালের যুক্তি ছিল, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই তদন্ত হতেই পারে না। প্রসঙ্গত, গত ২৪ মার্চ ১৭এ ধারা সংক্রান্ত লালু ও তার পরিবারের মামলা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। 

সম্পর্কিত সংবাদ